বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে কাজ শুরু হয়েছে। অভিনেতা আমির খান জানিয়েছেন, ছবিটির পরিচালক রাজকুমার হিরানি বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ করছেন।
আমির জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি এই চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার প্রত্যাশা করছেন। নতুন এই কিস্তিতে সিনেমার মূল চরিত্র র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরা হবে বলে জানা গেছে।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত কমেডি-ড্রামা ঘরানার সিনেমা ‘থ্রি ইডিয়টস’। এতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছিলেন আর মাধবন, শরমন যোশী ও কারিনা কাপুর।
সূত্র: Daily Manab Zamin











