তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী এবং তখন থেকেই সেখানে বসবাস করছেন। সেখানে মেয়ের পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও তিনি দেখাশোনা করছিলেন।

গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এতদিন তার বাংলাদেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সূত্র: banglanews24.com