ভারতে একের পর এক বলিউড তারকাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও হুমকির ঘটনার প্রেক্ষাপটে রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগীদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি।

শো-এর একটি সাম্প্রতিক পর্বে দুই প্রতিযোগীর আচরণে আপত্তি জানিয়ে রোহিত বলেন, বাস্তবে তারকাদের জীবনের ওপর হুমকি তৈরি হয়েছে এবং তাদের বাড়ির সামনে গুলি চলছে। এমন পরিস্থিতিতে রিয়েলিটি শো-তে গ্যাংস্টার সাজার চেষ্টা অনভিপ্রেত। প্রতিযোগীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, তাদের দেখে মনে হচ্ছে যেন স্কুলের কয়েকজন শিক্ষার্থী গুন্ডামি করতে বেরিয়েছে।

গত কয়েক বছরে ভারতে সালমান খান থেকে শুরু করে কপিল শর্মার মতো তারকাদের হুমকি ও গুলিকাণ্ডের ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেগুলোর পেছনে কুখ্যাত গ্যাংস্টারদের সংশ্লিষ্টতা উঠে আসে। সম্প্রতি ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের বাড়ির কাছে গুলি চালানোর ঘটনা ঘটে, যে ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুতে পরিচালক রোহিত শেঠির নিজের বাড়ির বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।

সূত্র: Dhaka Post