যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন প্রয়োগ নীতিতে কোনো নমনীয়তা বা শিথিলতার লক্ষণ দেখা যাচ্ছে না।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের পর অভিবাসন প্রয়োগ অভিযান কিছুটা কমার প্রত্যাশা থাকলেও সদর দপ্তরে এমন কোনো পদক্ষেপের নির্দেশনা মেলেনি। নির্বাচনে ভোটারদের অন্যতম উদ্বেগের বিষয় ছিল কঠোর অভিবাসন অভিযান, তবে সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রমে এর কোনো প্রত্যক্ষ প্রভাব এখনো দেখা যায়নি।

সূত্র: NBC News