যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে সংস্কার আনার বিষয়ে ডেমোক্র্যাট শিবিরের দীর্ঘদিনের আলোচনা ও চাপ এখন রাজনৈতিক বাস্তবতায় কার্যকারিতা হারিয়েছে বলে মত প্রকাশ করা হয়েছে ব্লুমবার্গের এক বিশ্লেষণে।
দীর্ঘদিন ধরে বিচার বিভাগের কাঠামো পরিবর্তন বা সংস্কার নিয়ে নানা প্রস্তাব ডেমোক্র্যাটদের নীতিগত আলোচনায় স্থান পেয়ে আসছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও সার্বিক রাজনৈতিক সমীকরণে এমন কোনো পদক্ষেপ ডেমোক্র্যাটদের জন্য আর অপরিহার্য হিসেবে বিবেচিত হচ্ছে না।
সূত্র: Bloomberg










