নিউ ইয়র্ক সিটির হেরাল্ড স্কয়ারে জড়ো হয়ে অভিবাসন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের (ICE) বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন শত শত মানুষ। বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক সিটি থেকে আইসকে সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানান।

ম্যানহাটনের মার্বেল হিল এলাকায় ফেডারেল এজেন্টদের গুলিতে ২৮ বছর বয়সী অস্কার বার্গাল নামের এক যুবক আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

কেন এটি গুরুত্বপূর্ণ

ফেডারেল অভিবাসন সংস্থা আইসের কর্মকর্তাদের গুলির ঘটনার পর নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন নীতি এবং স্থানীয়ভাবে সংস্থাটির উপস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সূত্র: CBS New York