ইসলামিক শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম সাউন্ড ভিশনে প্রকাশিত এক নিবন্ধে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামে জ্ঞানের বিস্তার একটি মৌলিক ভিত্তি, যা নবী-রাসূল ও পরবর্তী প্রজন্মের মাধ্যমে ধারাবাহিকভাবে চলে আসছে।

নিবন্ধটিতে বিদায় হজের ভাষণের উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়, জ্ঞান এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পৌঁছে দেওয়া এবং তা পরবর্তী প্রজন্মের কাছে আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ করে দেওয়া একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা।

পারিবারিক কাঠামোর প্রসঙ্গে এতে উল্লেখ করা হয়, বাবা-মা, সন্তান এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে পারস্পরিক জ্ঞান আদান-প্রদান এবং তা গ্রহণের একটি দায়বদ্ধতা রয়েছে। এর মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে ইবাদত ও নেক আমলের বিষয়ে বোধ ও উপলব্ধি আরও সুদৃঢ় হয়।

পাশাপাশি প্রবীণ মুসলিমদের সম্মান জানানো, পিতামাতার প্রতি সদাচরণ এবং সঠিক সময়ে নামাজ আদায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিভিন্ন হাদিসের বরাতে নিবন্ধে আলোচনা করা হয়েছে। এতে আরও তুলে ধরা হয় যে, আল্লাহর আনুগত্যে বেড়ে ওঠা তরুণদেরও বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে।

সূত্র: Sound Vision