আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে জ্বালানি আমদানির পথ সুগম করতে ‘গ্রাহাম অ্যাক্ট’-এর আওতাধীন বেশ কিছু নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ ও শুল্ক শিথিল করেছেন তিনি।

শনিবার হোয়াইট হাউস থেকে জারি করা এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে মস্কোকে চাপে রাখতে সম্প্রতি এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে আইনটি কার্যকরের কয়েক সপ্তাহের মাথায় জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে ট্রাম্প এর কিছু ধারা স্থগিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়া থেকে ডিজেল আমদানির এ সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের দাবি, এই ছাড় দেওয়ার ফলে বিশ্ববাজারে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের জন্য জ্বালানি তেলের দাম দ্রুত ও উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে। বিশেষ করে খামারি, কৃষিজীবী ও ট্রাক চালকদের জ্বালানি খরচ কমানোকে তার প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

কেন এটি গুরুত্বপূর্ণ

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম রাজনৈতিকভাবে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। এই পদক্ষেপের ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি ব্যয় হ্রাসের প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: Bangla New York