এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচে মাথায় মারাত্মক আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গোলকিপার এমি মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে মাঠেই দীর্ঘ সময় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।

ম্যাচের ৬৫ মিনিটে এভারটনের একটি ফ্রি কিক পাঞ্চ করে বিপদমুক্ত করতে গিয়ে স্বাগতিক সেন্টার ব্যাক জেরার্ড ব্র্যান্থওয়েটের সঙ্গে মার্তিনেজের সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে মাঠে পড়ে থাকেন। চেলসি ও এভারটনের মেডিকেল দল দ্রুত মাঠে এসে প্রায় ১০ মিনিট তাকে পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই আঘাত পাওয়ার আগে ম্যাচে চারটি সেভ করেছিলেন তিনি।

ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে তথ্য দেন। তিনি জানান, স্টেডিয়াম ছাড়ার সময় মার্তিনেজ সচেতন ছিলেন। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে নিশ্চিত হতে ক্লাবের মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

সূত্র: Dhaka Post