সিলেটে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর টেস্টে মাথায় আঘাত পেয়ে কনকাশনের শিকার হওয়া ব্যাটার মুমিনুল হকের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে এটিই একমাত্র পরিবর্তন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনকাশন নীতিমালা অনুযায়ী কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে অন্তত সাত দিন খেলার বাইরে থাকতে হয়। এই নিয়মের কারণে আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাওয়া যাচ্ছে না।

মিরপুর টেস্টে হারের পর সিলেটে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ দল। ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

সূত্র: Dhaka Post