নিউ ইয়র্ক সিটির সরকারি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের অন্তর্ভুক্ত মেট্রোপলিটন হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মানসিক প্রশান্তির জন্য একটি বিশেষ কক্ষ বা ‘সেরেনিটি রুম’ খোলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা চলাকালীন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা যে মানসিক চাপ ও উদ্বেগের মধ্য দিয়ে যান, তা কিছুটা লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কক্ষটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে স্বজনরা সেখানে কিছুটা সময় কাটিয়ে মানসিক স্বস্তি পেতে পারেন।

সূত্র: NYC Health + Hospitals (NYC Care)