আসন্ন ছুটির মৌসুমে ভ্রমণকারীদের সুবিধার কথা মাথায় রেখে অ্যাপল এয়ারট্যাগে মূল্যছাড় দেওয়া হয়েছে। ছোট আকারের এই ব্লুটুথ ট্র্যাকার ডিভাইসটি বর্তমানে ২৩ ডলারে কেনা যাচ্ছে।
এয়ারট্যাগের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র অ্যাপলের 'ফাইন্ড মাই' (Find My) অ্যাপে যুক্ত করে রাখা যায়। ভ্রমণের সময় লাগেজের ভেতর এটি রাখলে এয়ারলাইন্সের ভুলের কারণে ব্যাগ কোথাও আটকে গেলে সরাসরি কাস্টমার সার্ভিসের মাধ্যমে সেটির অবস্থান শনাক্ত করা সহজ হয়। এছাড়া গাড়ি পার্কিংয়ের স্থান মনে রাখতে, চাবির রিং, পার্স, ডায়াপার ব্যাগ কিংবা পোষা প্রাণীর কলারের সঙ্গেও এটি ব্যবহার করা যায়।
এই ট্র্যাকারে রয়েছে একটি শক্তিশালী লাউডস্পিকার, যার মাধ্যমে অডিও অ্যালার্ট বাজিয়ে হারিয়ে যাওয়া জিনিসের অবস্থান শনাক্ত করা যায়। প্রয়োজনে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা পরিচিতজনদের সঙ্গেও এর লোকেশন শেয়ার করার সুবিধা রয়েছে। এর ব্যাটারি কয়েক মাস পর্যন্ত সচল থাকে এবং প্রয়োজন অনুযায়ী সহজেই পরিবর্তন করা যায়।
সূত্র: Wired










